নয়াদিল্লি, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি মুম্বাইয়ের হামলার ঘটনা নিয়ে রাজনীতি না করার জন্য শুক্রবার নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন। তিন বলেছেন, দুই দেশেরই একই শত্র" সন্ত্রাসীরা। এদের পরাজিত করতে ভারত ও পাকিস্তানের একসঙ্গে কাজ করা উচিত।
আজমিরে সাংবাদিকদের তিনি বলেন, "এই ঘটনায় রাজনীতি টেনে আনবেন না। এটি একটি যৌথবিষয়। আমরা একই শত্র"র মুখোমুখি। এই শত্র"কে পরাজিত করতে আমাদের এক সঙ্গে কাজ করা উচিত।"
মুম্বাইয়ে হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে- একই দিন এই মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "প্রাথমিক তথ্যপ্রমাণ এই ইঙ্গিত দিচ্ছে, পাকিস্তানের সঙ্গে সম্পর্কিত লোকজন হামলায় জড়িত ছিল।"
তিনি পাকিস্তানের প্রতি 'জঙ্গিদের মদদ দেওয়া প্রাতিষ্ঠানিক কাঠামো' ভেঙে ফেলারও আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭০২ ঘ.
bdnews24