মুম্বাই, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয় কমান্ডোরা শুক্রবার দুপুরের দিকে মুম্বাইয়ের ট্রাইডেন্ট-ওবেরয় হোটেলটির নিয়ন্ত্রণ নিয়েছে। তবে তাজ হোটেলে এবং ইহুদি সেন্টারটিতে জঙ্গিদের সঙ্গে লড়াই অব্যাহত রয়েছে।
ভারতের এলিট ন্যাশনাল সিকিউরিটি গার্ডের প্রধান জে কে দত্ত সাংবাদিকদের বলেন, "ওবেরয় হোটেল এবং ট্রাইডেন্ট এখন আমাদের নিয়ন্ত্রণে। ওবেরয়-ট্রাইডেন্ট থেকে সবাইকে বের করে নেওয়া হয়েছে। আমরা দুই সন্ত্রাসীকে হত্যা করেছি।" (আরও তথ্যসহ ৪)
আগের খবর
শুক্রবার সকালে বিলাসবহুল হোটেল ওবেরয়-ট্রাইডেন্ট ও পাশ্ববর্তী ইহুদি সেন্টারে ঢুকে পড়ে কমান্ডোরা। হোটেলটি খালি করতে বের করে আনা হচ্ছে অতিথিদের। শেষ খবর পাওয়া পর্যন্ত ওবেরয় থেকে শতাধিক লোককে মুক্ত করা হয়েছে। সরকার ও সেনা কর্মকর্তারা আশা করছেন, কয়েকঘণ্টার মধ্যে অভিযান শেষ হবে।
শুক্রবার সকালের দিকে তাজমহল হোটেলে দুটি বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ পাওয়া গেছে। ভারতের সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এন থাম্বুরাজ বলেছেন, তাজমহল হোটেলে কমপক্ষে এক জঙ্গি এখনো দুজনকে জিম্মি করে রেখেছে।
তিনি সাংবাদিকদের আরও জানান, তাজ হোটেল থেকে প্রায় সব অতিথি ও কর্মকর্তা-কর্মচারীদের বের করে আনা হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে সেখানে অভিযান শেষ হবে।
তাজ হোটেল ও ইহুদি সেন্টার নারিমানা থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।
সকালের দিকে নারিমানায় তিনটি বড় বিস্ফোরণ হয়েছে। হেলিকপ্টারে করে কমান্ডোরা ইহুদি সেন্টারটির ছাদে নামার পরপর প্রচণ্ড গোলা-গুলি শুরু হয়। ইহুদি সেন্টারটিতে কমপক্ষে ১০ জন ইসরায়েলি আটক থাকতে পারে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
শুক্রবার রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে কমান্ডোরা পাঁচ তারকা হোটেল ওবেরয়ে প্রবেশের পর সেখানে তাৎক্ষণিক কোনও গোলাগুলি হয়নি। আরেক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, ওবেরয়-ট্রাইডেন্ট হোটেল থেকে অতিথিদের বের করা হচ্ছে।
ওবেরয় থেকে সকালের দিকে ৯৩ জনকে বের করে আনা হয়। এদের মধ্যে এয়ার ফ্রান্সের ২০ জন ক্রু ছিলেন। এক ব্যক্তি বের হয়ে আসেন একটি শিশুকে কোলে নিয়ে। স্বামীকে নিয়ে হোটেলটি থেকে বেরিয়ে আসার সময় এক ভারতীয় নারী বলেন, "তারা (কমান্ডোরা) সবাইকেই বের করছে। প্রত্যেকেরই যত
bdnews24