২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবেরয় হোটেল ও ইহুদি সেন্টারে কমান্ডো অভিযান

মুম্বাইয়ের হোটেল ওবেরয়-ট্রাইডেন্ট ও একটি ইহুদি সেন্টারে শুক্রবার সকালে কমান্ডোরা ঢুকে পড়েছে। ওই দুটি ভবনে সন্দেহভাজন জঙ্গিরা রয়েছে। সকালে কমান্ডোরা ওবেরয় হোটেলে প্রবেশ করে। এছাড়া ইহুদি সেন্টারটিতে কমান্ডোরা ঢোকার পর সেখানে প্রচণ্ড গোলা-গুলির খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2008, 05:14 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

মুম্বাই, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাইয়ের হোটেল ওবেরয়-ট্রাইডেন্ট ও একটি ইহুদি সেন্টারে শুক্রবার সকালে কমান্ডোরা ঢুকে পড়েছে। ওই দুটি ভবনে সন্দেহভাজন জঙ্গিরা রয়েছে। সকালে কমান্ডোরা ওবেরয় হোটেলে প্রবেশ করে। এছাড়া ইহুদি সেন্টারটিতে কমান্ডোরা ঢোকার পর সেখানে প্রচণ্ড গোলা-গুলির খবর পাওয়া গেছে। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে স্মরণকালের ভয়াবহতম এ সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত ১২১ জন মারা গেছে। ১০টি স্থানে একযোগে এ হামলা হয়। (বিস্তারিত আসছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমআই/১১০০ ঘ.