২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল-কায়েদার সম্ভাব্য হামলা সম্পর্কে নিউ ইয়র্কে সতর্কতা

নিউ ইয়র্ক সিটি ও এর চারপাশের ট্রানজিট সিস্টেমের ওপর আল-কায়েদার সম্ভাব্য হামলা সম্পর্কে সতর্ক করে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির এক কর্মকর্তা বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 09:25 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

নিউইয়র্ক, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নিউ ইয়র্ক সিটি ও এর চারপাশের ট্রানজিট সিস্টেমের ওপর আল-কায়েদার সম্ভাব্য হামলা সম্পর্কে সতর্ক করে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির এক কর্মকর্তা বুধবার একথা বলেছেন। নিউ ইয়র্কের পুলিশ জানিয়েছে, এই সতর্কবার্তা পেয়ে তারা নিরাপত্তা জোরদার করছে। ডেপুটি পুলিশ কমিশনার পল ব্রাউনে রয়টার্সকে বলেছেন, নিই ইয়র্ক সিটির পুলিশ বিভাগ আল-কায়েদার হামলার হুমকি সম্পর্কে অবগত। আল-কায়েদা নিউ ইয়র্কের ট্রানজিট ব্যবস্থাকে হামলার লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে-- এ খবর তারা জানে। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের মুখপাত্র রাস নোকে বলেন, 'নির্ভুল তবে অকাট্য প্রমাণ বিহীন' তথ্যের ওপর ভিত্তি করে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। আল-কায়েদা গত সেপ্টেম্বরে এ হামলা পরিকল্পনা করেছে বলে ধারণা করা হচ্ছে। নোকে জানান, হোমল্যান্ড সিকিউরিটি এবং এফবিআই মঙ্গলবার নিউ ইয়র্ক এবং স্থানীয় কর্মকর্তাদেরকে ওই সতর্কবার্তা দিয়েছে। তবে আল-কায়েদার হামলা পরিকল্পনা কতদূর এগিয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১৮ ঘ.