মুম্বাই, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাইয়ে বুধবারের সন্ত্রাসী হামলাকারীরা হিন্দি ও উর্দূভাষী দক্ষিণ এশীয় কয়েকজন যুবক। তারা বিদেশি নয় বরং সম্ভবত ভারতের কোনও জঙ্গি গ্র"পের সদস্য--- প্রত্যক্ষদর্শীরা এমন কথাই বলছেন। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে স্বল্প পরিচিত ডেকান মুজাহিদীন। ডেকান দক্ষিণ ভারতেরই এলাকা।
বিশ্লেষকরা বলছেন, এই দায় স্বীকার প্রকৃত কিনা সেটি স্পষ্ট নয়। ফলে হামলাটি খুব সম্ভবত ইন্ডিয়ান মুজাহিদীন চালিয়ে থাকতে পারে। হামলার দায় স্বীকারকারী দলটির নাম থেকেই ধারণা করা যায়, হামলাকারীরা দক্ষিণ ভারত শাখা বা ইন্ডিয়ান মুজাহিদীনের কোনও সেলের সদস্য হতে পারে।
ইন্ডিয়ান মুজাহিদীন কারা?
ভারতের পুলিশের ভাষ্য, ইন্ডিয়ান মুজাহিদীন নিষিদ্ধ ঘোষিত 'স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া' (এসআইএমআই)'র শাখা সংগঠন। তবে স্থানীয় মুসলমানরা প্রতিবেশী পাকিস্তান এবং বাংলাদেশের জঙ্গি দলগুলো থেকেও প্রশিক্ষণ এবং সমর্থন পেয়ে থাকে।
ভারতে বড় বড় অনেক বোমা হামলার জন্য এসআইএমআই' কে দায়ী করে আসছে পুলিশ। দুবছর আগে মুম্বাইয়ে ট্রেনে বোমা হামলায় ১৮৭ জন নিহতের ঘটনার জন্যও এ দলটিকে দায়ী করা হয়েছে।
মুম্বাই হামলায় এ দলটিকে সন্দেহ করা হচ্ছে কেন?
গত দুবছর ধরে ভারতে বেসামরিক একধিক লক্ষ্যবস্তুতে সা
bdnews24