২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কায়েসং থেকে দক্ষিণ কোরীয় কর্মকর্তাদের প্রত্যাহার শুক্রবার

উত্তর কোরিয়ার শিল্পাঞ্চল কায়েসং থেকে শুক্রবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের প্রত্যাহার করে নেওয়া হবে। ১ ডিসেম্বর দুই কোরিয়ার সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার দুদিন আগেই এই প্রত্যাহার শেষ করার সিদ্ধান্ত নিল সউল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 09:59 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

সউল, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার শিল্পাঞ্চল কায়েসং থেকে শুক্রবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের প্রত্যাহার করে নেওয়া হবে। ১ ডিসেম্বর দুই কোরিয়ার সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার দুদিন আগেই এই প্রত্যাহার শেষ করার সিদ্ধান্ত নিল সউল। দক্ষিণ কোরিয়ার একজন কর্মকর্তা বুধবার এ তথ্য জানিয়েছেন। কতজন দক্ষিণ কোরীয়কে প্রত্যাহার করে নিতে হবে তা নিয়ে মঙ্গলবার আলোচনায় বসে দুই কোরিয়া। দক্ষিণের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ার পাশাপাশি কায়েসংয়ের শিল্পাঞ্চলে দক্ষিণ কোরিয়ার কারখানাগুলোর ব্যবস্থাপকদেরও বহিষ্কার করার ঘোষণা দিয়েছিল উত্তর কোরিয়া। দুই কোরিয়ার পুনরেকত্রীকরণ বিষয়ক দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয়ের মুখপাত্র কিম হো-নিয়ন সংবাদ সম্মেলনে বলেন, ২৮ নভেম্বর বিকেলে কর্মকর্তারা সামরিক সীমা রেখা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ারয় প্রবেশ করবেন। কায়েসং শিল্পাঞ্চলে প্রায় ৯০টি দক্ষিণ কোরীয় কোম্পানির কারখানা রয়েছে এবং সেখানে প্রায় ৩৩ হাজার উত্তর কোরীয় শ্রমিক কাজ করে। দক্ষিণ কোরিয়ার আছে ১৬ শ' কর্মকর্তা। ৫০ বছরেরও বেশি সময় ধরে বিভক্ত দুই কোরিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রক্ষা হচ্ছিল একমাত্র কায়েসংয়েই। শিল্পাঞ্চলটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সউল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে উত্তর কোরিয়ার সীমান্ত এলাকায় অবস্থিত। গত ফেব্র"য়ারিতে দক্ষিণ কোরিয়ায় রক্ষণশীল লি মাইউং-বাক প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই দুই অংশের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ কোরিয়ার কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা হাতিয়ে নেওয়ার জন্য পিয়ংইয়ং লি'র ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। লি স