২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি জাহাজটির মুক্তিপণ কমিয়ে ১৫ কোটি ডলার দাবি

সোমালিয়ার জলদস্যুরা বিশালাকৃতির সৌদি তেলট্যাংকারটির মুক্তিপণ কমিয়ে ১৫ কোটি ডলার দাবি করেছে। সোমালিয়ার ইসলামি দলের একজন নেতা এবং সমুদ্রে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী আঞ্চলিক একটি গ্র"প এই তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 01:12 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

মোগাদিসু, ২৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ার জলদস্যুরা বিশালাকৃতির সৌদি তেলট্যাংকারটির মুক্তিপণ কমিয়ে ১৫ কোটি ডলার দাবি করেছে। সোমালিয়ার ইসলামি দলের একজন নেতা এবং সমুদ্রে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী আঞ্চলিক একটি গ্র"প এই তথ্য জানিয়েছে। এর আগে জাহাজটি ছেড়ে দেওয়ার বিনিময়ে ২৫ মিলিয়ন ডলার দাবি করা হয়েছিল। হর্ন অফ আফ্রিকার দেশটির দস্যুরা গত ১৫ নভেম্বর ১০০ মিলিয়ন ডলারের তেল ও ২৫ জন ক্রুসহ সাইরুয়ুস স্টার নামের জাহাজটি ছিনতাই করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়। এটাই সবচেয়ে বড় জাহাজ ছিনতাইয়ের ঘটনা। ধারণা করা হচ্ছে জাহাজটি সোমালিয়ার হারাধিরিতে নোঙর করা হয়েছে। ইসলামি দলের মুখপাত্র আব্দিরাহিম ইসে জাহাজটির মুক্তিপণ কমানোর তথ্য জানিয়ে বলেন, "জলদস্যূরা মধ্যস্থতাকারীর মাধ্যমে ১৫ মিলিয়ন ডলার দাবি করেছে।" 'স্টার সাইরয়ুস' ছিনতাইকারী জলদস্যুদের খুঁজতে শুক্রবার ওই বন্দরে অভিযান চালায় সোমালিয়ায় ইসলামি শাসন প্রতিষ্ঠা আন্দোলনের দল আল-শাবাবের সদস্যরা। আব্দিরাহিম ইসে রয়টার্সকে বলেন, "সৌদি আরব একটি মুসলিম দেশ এবং অন্য দেশের জাহাজ ছিনতাইয়ের চেয়ে এই দেশের জাহাজ ছিনতাই করা বড় অপরাধ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮৪৯ ঘ.