২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিগ্রুপকে রক্ষায় মার্কিন সরকারের বিশাল অংকের সাহায্য

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক সিটিগ্রুপকে পতন থেকে থেকে রক্ষা করতে এর প্রবল ঝুঁকির মধ্যে থাকা ৩০৬ বিলিয়ন ডলারের লোকসানি সম্পদের দায় কাঁধে নিতে রাজি হয়েছে সরকার । এ ছাড়াও ব্যাংকটিতে ২০ বিলিয়ন ডলার নতুন পুঁজি সরবরাহ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 09:35 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

নিউ ইয়র্ক, ২৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক সিটিগ্রুপকে পতন থেকে থেকে রক্ষা করতে এর প্রবল ঝুঁকির মধ্যে থাকা ৩০৬ বিলিয়ন ডলারের লোকসানি সম্পদের দায় কাঁধে নিতে রাজি হয়েছে সরকার । এ ছাড়াও ব্যাংকটিতে ২০ বিলিয়ন ডলার নতুন পুঁজি সরবরাহ করা হবে। মার্কিন সরকার এই প্রথম আর্থিক সংকটে জর্জরিত একটি ব্যাংকের জন্য এত বিশাল রক্ষাপুঁজি নিয়ে এগিয়ে এলো। সরকারি তহবিল থেকে গত মাসেও ব্যাংকটিকে ২৫ বিলিয়ন ডলার দেওয়া হয়। গত সপ্তাহে ব্যাংকটির শেয়ার ৬০ শতাংশেরও বেশি মূল্য হারায়। শুক্রবার ব্যাংকটির সম্পদের বাজারমূল্য দাঁড়ায় মাত্র ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে। ২০০৬ সালে এর বাজারমূল্য ছিল ২৭০ বিলিয়ন ডলার। আর্থিক সংকটের মুখে খাবি খাওয়া ব্যাংকটি গত সপ্তাহে বিশ্বব্যাপী এর শাখাগুলোর ৫২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। আগে একবার ২৩ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫২৩ ঘ.