ওয়াশিংটন, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চরম অর্থ সংকটের মুখে যুক্তরাষ্ট্রের মার্কিন গাড়ি নির্মাতা কোম্পানি জেনারেল মোটরস (জিএম) নিজেকে দেউলিয়া ঘোষণাসহ "সব সম্ভাবনা" ভেবে দেখছে। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের ওয়েব সংস্করণে এই তথ্য জানানো হয়েছে।
কোম্পানির পরিচালকমণ্ডলীর সঙ্গে ঘনিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, পরিচালকমণ্ডলীর এই ভাবনার সঙ্গে এর প্রধান নির্বাহী রিক ওয়াগনারের মতের বিরোধ ঘটছে। ওয়াগনার কয়েকদিন কংগ্রেসে অনুষ্ঠিত শুনানিতে বলেন, দেওলিয়া ঘোষণা জেনারেট মোটরস'এর জন্য কোন বিকল্প সমাধান হতে পারে না।
ওয়াল স্ট্রিট জার্নালে দেওয়া এক বিবৃতিতে জিএম বলেছে, পরিচালকমণ্ডলীর সভায় দেউলিয়া ঘোষণার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে এই পদক্ষেপ কোম্পানির তারল্য সংকটের ভাল কোন সমাধান নয় বলেই মনে করছেন পরিচালকমণ্ডলীরা।
কোম্পানির একজন মুখপাত্র পত্রিকাটিকে বলেন, দেউলিয়া ঘোষণা দেওয়া এড়াতে কোম্পানির ব্যবস্থাপকরা সব চেষ্টা চালাচ্ছেন।
পত্রিকাটি জানায়, কোম্পানির তারল্য সংকট দিয়ে পরিচালকমণ্ডলীর সদস্যরা প্রতি শুক্রবার ফোনে বৈঠকে বসছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২০ ঘ.
bdnews24