ওয়াশিংটন, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক দিক দিয়ে বিশ্বে যুক্তরাষ্ট্রের আধিপত্য আগামী দুই দশকে কমে যেতে পারে। যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে চীন, ভারত ও রাশিয়া। অবশ্য তারপরও বিশ্বে কর্তার আসনটি যুক্তরাষ্ট্রেরই থাকবে। যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল' (এনআইসি) এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রভাব খর্বকারী হুমকি হয়ে দাঁড়াবে চীন, ভারত ও রাশিয়া-- এ ধারণা দেওয়ার পাশাপাশি এনআইসি জানিয়েছে, আগামীতে বিশ্ব অর্থনীতিতে ডলারের একচেটিয়া প্রভাব আর নাও থাকতে পারে। উপরন্তু খাবার ও পানি স্বল্পতার কারণে বিশ্বে সংঘাত আরও বাড়বে।
তবে এনআইসি'র মতে, এ পরিণতি একেবারে অবশ্যম্ভাবী নয়। পরিস্থিতি নির্ভর করবে বিশ্ব নেতাদের পদক্ষেপের ওপর।
এনআইসি প্রতি চার বছর পরপর এ ধরনের প্রতিবেদন তৈরি করে। সর্বশেষ প্রতিবেদনে সংস্থাটি বলেছে, "আগামী ২০ বছরে পরিবর্তনের মধ্য দিয়ে বিশ্ব ব্যবস্থা একটি নতুন পর্যায়ে পৌঁছাতে পারে। এ সময়টা যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হবে।"
এতে আরও বলা হয়েছে, "সামরিক কর্তত্ব ওয়াশিংটনের হাতেই থাকবে। তবে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি, প্রথাবহির্ভূত যুদ্ধ কৌশল, কার্যকরী দূরপাল্লার অস্ত্রের বিস্তার ও উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া সাইবার যুদ্ধের ক্ষেত্রে তাদের অবাধে কোনকিছু করার ক্ষমতা কমে যাবে।"
এনআইসি'র ২০০৪ সালের প্রতিবেদনে বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান অটুট থাকবে বলে জানানো হয়েছিল।
কিন্তু সা
bdnews24