২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোতে শান্তিরক্ষী বাড়াতে সম্মত জাতিসংঘ

কঙ্গোর পূর্বাঞ্চলে সংঘর্ষ থামাতে এবং সেখানকার সাধারণ নাগরিকদের রক্ষায় দেশটিতে আরও তিন হাজার শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব বৃহস্পতিবার সর্বম্মতিক্রমে পাস করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2008, 12:40 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

জাতিসংঘ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কঙ্গোর পূর্বাঞ্চলে সংঘর্ষ থামাতে এবং সেখানকার সাধারণ নাগরিকদের রক্ষায় দেশটিতে আরও তিন হাজার শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব বৃহস্পতিবার সর্বম্মতিক্রমে পাস করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কঙ্গোর জাতিসংঘ শান্তি মিশনে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি শান্তিরক্ষী মোতায়েন আছে। আর অনুমোদিত অতিরিক্ত শান্তিরক্ষী মোতায়েনের পর সেখানে সেনা ও পুলিশ মিলিয়ে শান্তিরক্ষীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাবে। তবে জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন, নতুন শান্তিরক্ষী মোতায়েনে কয়েক সপ্তাহ বা মাসও লেগে যেতে পারে। কিন্তু কঙ্গোর সংঘাত বিক্ষুব্ধ নর্থ কিভু প্রদেশে মানবিক বিপর্যয় রোধে শান্তিরক্ষীদের ভূমিকা সন্তোষজনক নয় বলে অভিযোগ করে আসছে সেখানে কর্মরত সাহায্যকর্মীরা। কঙ্গোর সেনাবাহিনী এবং তুতসি বিদ্রোহিদের সা