২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দালাই লামার নীতির বিকল্প খুঁজতে ব্যর্থ তিব্বতিরা

ভারতে ধর্মশালার বিশেষ বৈঠকে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার 'মধ্যপন্থার চীনা নীতি'র বিকল্প খুঁজতে ব্যর্থ হয়েছে নির্বাসিত তিব্বতিরা। ফলে তিব্বত ইস্যুতে চীনের অবস্থান পরিবর্তনের অপেক্ষায় থেকে সংগ্রাম চালিয়ে যাওয়ার চেষ্টা আরও দ্বিগুণ করা, ঐক্যবদ্ধ এবং দৃঢ়প্রতিজ্ঞ থাকার পাশাপাশি নিজস্ব সংস্কৃতি ধরে রাখার কথা বলেছেন নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2008, 10:47 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ধর্মশালা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে ধর্মশালার বিশেষ বৈঠকে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার 'মধ্যপন্থার চীনা নীতি'র বিকল্প খুঁজতে ব্যর্থ হয়েছে নির্বাসিত তিব্বতিরা। ফলে তিব্বত ইস্যুতে চীনের অবস্থান পরিবর্তনের অপেক্ষায় থেকে সংগ্রাম চালিয়ে যাওয়ার চেষ্টা আরও দ্বিগুণ করা, ঐক্যবদ্ধ এবং দৃঢ়প্রতিজ্ঞ থাকার পাশাপাশি নিজস্ব সংস্কৃতি ধরে রাখার কথা বলেছেন নেতারা। চীনে দালাই লামার বিশেষ দূত কেলস্যাং গ্যালস্টেন রয়টার্সকে বলেছেন, "আমরা কেবলমাত্র চীন সরকারের তিব্বত ইস্যু পুনর্বিবেচনার সঙ্কেত পাওয়ার জন্য অপেক্ষা করতে পারি। এই সঙ্কেত পাওয়া গেলে তবেই এর সাড়া দিতে তিব্বতিরা আলোচনায় বসতে পারে।" দালাই লামার 'মধ্যপন্থার নীতি এবং চীনের সঙ্গে তিব্বতের স্বায়ত্তশাসন নিয়ে আলোচনায় অগ্রগতির অভাবে হতাশ হয়ে ভারতের ধর্মশালায় নির্বাসিত শ' শ' তিব্বতি ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে গত সোমবার থেকে ছয়দিনের এ বিশেষ বৈঠকে বসে। বৈঠক চলাকালে মঙ্গলবার নির্বাসিত তিব্বত সরকারের প্রধানমন্ত্রী সামধোং রিপোচে জানিয়েছিলেন, তিব্বতিরা চীন থেকে তিব্বতের স্বাধীনতা দাবি করতে পারে। কারণ, বৈঠকে কেউ কেউ দালাই লামার তিব্বতের বৃহত্তর স্বায়ত্তশাসন দাবির পরিবর্তে তিব্বতের পরিপূর্ণ স্বাধীনতা দাবি করেছেন বলে জানান তিনি। কয়েকটি তিব্বতি দল চীনকে দু'বছরের মধ্যে তিব্বত ইস্যু সমাধানের আল্টিমেটাম দিয়ে তা পূরণ না হলে আরও জোরাল প্রতিবাদ বিক্ষোভে নামার প্রস্তাবও করেছে বৈঠকে। কিন্তু বেশির ভাগ তিব্বতি অহিংস আন্দোলনের পক্ষে রায় দেওয়ায় দালাই লামার মধ্যপন্থার নীতির বিকল্প কোনও পন্থা অবলম্বনের সিদ্ধান্ত নেওয়া যায়নি। উল্লেখ্য, চীনা কর্মকর্তারা এ মাসে দালাই লামার প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে তিব্বতের স্বায়ত্তশাসনের দাবি নাকচ করেছেন। স