২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিলারির যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পদে নিউ ইয়র্কের সিনেটর হিলারি ক্লিনটনের নিয়োগ প্রায় নিশ্চিত। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বারাক ওবামা ২৭ নভেম্বরের থ্যাংকস গিভিংয়ের ছুটির পর ওই পদে হিলারির নাম ঘোষণা করতে পারেন বলে ডেমোক্র্যাট দলের একজন কর্মকর্তা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2008, 07:35 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

শিকাগে, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পদে নিউ ইয়র্কের সিনেটর হিলারি ক্লিনটনের নিয়োগ প্রায় নিশ্চিত। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বারাক ওবামা ২৭ নভেম্বরের থ্যাংকস গিভিংয়ের ছুটির পর ওই পদে হিলারির নাম ঘোষণা করতে পারেন বলে ডেমোক্র্যাট দলের একজন কর্মকর্তা জানিয়েছেন। ওই কর্মকর্তা শুক্রবার জানান, হিলারির স্বামী, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যত বাণিজ্যিক ও দাতব্য কর্মকাণ্ডের নৈতিক দিকগুলো পর্যালোচনার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পদে হিলারির যোগদানের বিষয়টিও চূড়ান্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩১৮ ঘ.