খোস্ত, আফগানিস্তান, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার আত্মঘাতি গাড়িবোমা হামলায় ৯ জন নিহত হয়েছে। দুই মার্কিন সৈন্যসহ আহত হয়েছে ১৬ জন। সরকারের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
খোস্ত প্রদেশের একটি জেলা অফিস ভবনের ফটকের সামনে গাড়ি নিয়ে এসে হামলাকারী বিস্ফোরণ ঘটায়। এ প্রদেশটি পাকিস্তানের নর্থ ওয়াজিরিস্তান অঞ্চলের সীমান্তে অবস্থিত।
জেলা প্রশাসক আবদুল কাইয়ুম জানান, নিহত ৯ জনের মধ্যে পাঁচজন পুলিশ ও প্রহরী এবং বাকি চারজন বেসামরিক লোক।
খোস্ত প্রদেশে সা
bdnews24