২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাওবাদীদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ,কাঠমাণ্ডুতে বিক্ষোভ-সহিংসতা

নেপালের ক্ষমতাসীন মাওবাদীদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবারের বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 01:28 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

কাঠমাণ্ডু, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালের ক্ষমতাসীন মাওবাদীদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবারের বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। কাঠমাণ্ডুতে ধর্মঘটের পরপরই প্রতিদ্বন্দ্বী দলগুলোর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্ততপক্ষে দুজন আহত হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছোঁড়ে পুলিশ। এর আগে বিক্ষোভকারীদের ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়ে রাজধানী কাঠমাণ্ডু। দোনকপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ বন্ধ ছিল; যানবাহন চলাচল করেনি। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে মানুষ। পুলিশ জানিয়েছে, প্রেসের গাড়িসহ অন্ততপক্ষে ৮ টি গাড়ি বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষুব্ধ জনতা একটি হোটেলের জানালাও গুঁড়িয়ে দিয়েছে। রাজনৈতিক দলগুলো সংশি