ব্যাংকক, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভরত বিরোধীদলের নেতাকর্মীদের ওপর বৃহস্পতিবার ভোররাতের গ্রেনেড হামলার জন্য সরকারকে দায়ি করেছে বিরোধী জোট পিএডি (পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি)। ওই হামলায় একজন নিহত এবং কমপক্ষে ২৩ জন নিহত হয়।
পিএডি'র নেতা সোন্ধি লিমথোংকুল অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ওই হামলার পেছনে থাই সরকারের হাত রয়েছে।
দলের অভ্যন্তরীণ জরুরি বৈঠকের পর এক বিবৃতিতে সোন্ধি বলেন, "যারা প্রতিদিন নির্মমভাবে মানুষ হত্যা করে সেই খুনী সরকারকে পিএডি আর সহ্য করবে না।" সোন্ধির এই বিবৃতি পিএডি'র বেতার এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে সরাসরি স
bdnews24