দুবাই, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদার ২য় শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা মুসলিম বাবার সন্তান হয়েও ইসরায়েলকে দরদ দেখানোয় মুসলিম জাতি ক্ষুব্ধ। বুশের নীতি অনুসরণ করলে ওবামা ব্যর্থ হবেন বলে তিনি হুঁশিয়ার করে দেন।
একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন জাওয়াহিরি।
যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণার সময় ওবামা ইসরায়েল সফর করে ইহুদি রাষ্ট্রটির প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্র"তি দিয়েছিলেন। এর জন্য ওবামার তীব্র সমালোচনা করেছেন জাওয়াহিরি।
যুক্তরাষ্ট্রের জঙ্গি গ্র"পগুলোর কর্মকাণ্ড পর্যবেক্ষাণকারী সংগঠন এসআইটিই'র ওয়েবসাইটে প্রকাশিত একটি অডিও টেপে জাওয়াহরি বলেন, "ওবামা তার নিজের মুসলিম বংশ পরিচয় ভুলে গেছেন। তিনি মুসলমানদের শত্র"র পাশে অবস্থান নিয়েছেন।"
জাওয়াহিরি অভিযোগ করে বলেন, "আপনার বাবা একজন মুসলমান, অথচ আপনি মুসলমানদের শত্র"দের পক্ষে অবস্থান নিয়েছেন।"
ইসরায়েলের প্রতি ওবামার দরদে মুসলিমরা চরম ক্ষুব্ধ উল্লেখ করে জাওয়াহিরি সতর্ক করে দিয়ে বলেন, প্রেসিডেন্ট বুশের নীতি অনুসরণ করলে তিনি (ওবামা) ব্যর্থ হবেন।
অন্যদিকে, বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে জাওয়াহরি বলেন, "যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসী রাষ্ট্র। তারা আগে যেমন ছিল এখনও তেমনই আছে। সেকারণে তাদের ওপর হামলা চালিয়ে যেতে হবে। তাহলেই আমাদের উদ্দেশ্য সফল হবে।"
তিনি আরও বলেন, "মুজাহিদিনদের আত্মত্যাগের মাধ্যমেই আমাদের ভূমিতে তাদের সন্ত্রাসী পরিকল্পনা আমরা ব্যর্থ করে দিতে পারি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১০০ ঘ.
bdnews24