মস্কো, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ায় প্রসিডেন্টের মেয়াদ চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করার প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার পথে আরেকধাপ এগিয়েছে। পার্লামেন্টের নিম্নকক্ষে দুমায় বুধবার দ্বিতীয় দফায় বিলটি পাস হয়েছে।
প্রেসিডেন্টের মেয়াদ বৃদ্ধি এবং নিম্নকক্ষের সদস্যদের মেয়াদ চার বছর থেকে পাঁচবছর করার প্রস্তাবটি দুমায় বুধবার ৩৫১-৫০ ভোটে পাশ হয়েছে। বিলটি আইনে পরিণত হওয়ার জন্য প্রয়োজনীয় তিনদফা অনুমোদনের এটা ছিল দ্বিতীয় ধাপ।
এর আগে গত শুক্রবার ক্রেমলিনপন্থী ইউনাইটেড রাশিয়া পার্টি অধুষ্যিত ৪৫০ আসনের নিম্নকক্ষে বিলের পক্ষে পড়ে ৩৮৮ ভোট।
সংবিধানে সংযোজিত হওয়ার আগে বিলটিকে এখন পার্লামেন্টের উচ্চকক্ষে পাস হতে হবে।
প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ গত সপ্তাহে খসড়া বিলটি পার্লামেন্টে উত্থাপন করেন। এ পদক্ষেপকে সাবেক প্রেসিডেন্ট ভ
bdnews24