তেহরান, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দীর্ঘদিন পর ২০০৯ সালে প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু করতে চলেছে ইরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ মঙ্গলবার এ খবর জানিয়েছে।
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উপসাগরীয় উপকূলে বুশেহের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে এক বিলিয়ন ডলারের চুক্তি মোতাবেক রাশিয়া ইতোমধ্যে ইরানকে জ্বালানি সরবরাহ করেছে। তবে বকেয়া পরিশোধে সমস্যা থাকার কারণে কেন্দ্রটি চালুর সময়সূচি কয়েকবার পিছিয়েছে।
বুশেহের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ইরানকে সহায়তা করতে ১৯৯৫ সালে রাজি হয় রাশিয়া। ১৯৭০ এর দশকে একই স্থানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে রাজি হয়েছিল জার্মান কোম্পানি সিমেন্স। কিন্তু ১৯৭৯ সালে ইরানের ইসলামিক বিপ্লব এবং ১৯৮০-৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধের কারণে ওই প্রজেক্টের কাজ বিঘি
bdnews24