মোম্বাসা, কেনিয়া, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালি জলদস্যুরা এবার বিশালাকৃতির একটি গ্রিক মালবাহী জাহাজ ছিনতাই করেছে। একটি আঞ্চলিক নৌ সংস্থা বুধবার এতথ্য জানিয়েছে।
ওই অঞ্চলে আন্তর্জাতিক নৌ-টহল জোরদার করা সত্ত্বেও এ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার এ ছিনতাইয়ের ঘটনা ঘটল। এর আগে শনিবার কেনিয়ার মোম্বাসা বন্দর থেকে ৪৫০ নটিক্যাল মাইল রূরে ভারত মহাসাগর থেকে সৌদি আরবের তেল ভর্তি ট্যাংকার স্টার সারিয়ুস ছিনতাই করে সোমালীয় জলদস্যুরা।
এ ছিনতাইয়ের ঘটনার মাধ্যমে দস্যুরা অসাধ্য সাধনের ইতিহাস গড়েছে জানিয়ে 'ইস্ট আফ্রিকান সিফারার্স অ্যাসোসিয়েশন' এসিস্ট্যান্ট প্রোগ্রাম' এর সমন্বয়ক এন্ড্রু এমওয়ানগুরা মোম্বাসা থেকে রয়টার্সকে বলেন, "এর মাধ্যমে দস্যুরা সারা বিশ্বের জন্য একটি বার্তা প্রেরণ করেছে যে, 'আমরা যা চাই তাই করি, আমরা অসম্ভবকে চিন্তা করি এবং অপ্রত্যাশিতকে কাজে পরিণত করি'।"
পূর্ব আফ্রিকার এই অ্যাসোসিয়েশনটি অনেক বছর ধরে সোমালিয়ার জলদস্যুতা পর্যবেক্ষণ করে আসছে।
এই সংস্থাটি জানিয়েছে, গ্রিক জাহাজটি ২৫ জন ক্রুসহ এডেন উপসাগর থেকে মঙ্গলবার ছিনতাই করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৪১০ ঘ.
bdnews24