২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় ৪ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আদিবাসী এলাকা জানিখেলে বুধবার ক্ষেপণাস্ত্র হামলায় দুই বিদেশিসহ কমপক্ষে চার সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় অধিবাসী এবং গোয়েন্দা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2008, 07:55 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

পেশাওয়ার, পাকিস্তান, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আদিবাসী এলাকা জানিখেলে বুধবার ক্ষেপণাস্ত্র হামলায় দুই বিদেশিসহ কমপক্ষে চার সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় অধিবাসী এবং গোয়েন্দা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। জানিখেল পাকিস্তানের আধাস্বায়ত্তশাসিত ৭টি আদিবাসী এলাকার অন্তর্ভুক্ত নয় তবে এলাকাটি উত্তর ওয়াজিরিস্তানের সীমান্তবর্তী। উত্তর ওয়াজিরিস্তানসহ ওই সাতটি আদিবাসী অঞ্চলে কয়েকমাস ধরে আফগানিস্তানে নিয়োজিত মার্কিন বাহিনী চালকবিহীন বিমান থেকে হামলা চালিয়ে আসছে। পুলিশের ঊর্ধতন কর্মকর্তা মোহাম্মাদ আলম শিনওয়ারি নতুন এই হামলার কথা স্বীকার করছেন। তবে এ হামলার জন্য কারা দায়ী তিনি তা স্পষ্ট করে জানাননি। তবে স্থানীয় এক অধিবাসী জানিয়েছেন, চালকবিহীন বিমান থেকে সূর্যোদয়ের আগে এই হামলা চালানো হয়েছে। আফগানিস্তানে নিয়োজিত মার্কিন বাহিনী গত সেপ্টেম্বর থেকে পাকিস্তানের উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে চালকহীন বিমান কমপক্ষে ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩৩৯ ঘ.