২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাঙারু আর মানুষের জিনে অনেক মিল

জিনগতভাবে ক্যাঙারু আর মানুষের মধ্যে বেশ মিল রয়েছে। এদের বর্তমান আবাসস্থল অস্ট্রেলিয়া হলেও প্রথম আবির্ভাব ঘটেছিল চীনে। অস্ট্রেলিয়ার গবেষকরা মঙ্গলবার জানিয়েছেন এই তথ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 12:04 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ক্যানবেরা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিনগতভাবে ক্যাঙারু আর মানুষের মধ্যে বেশ মিল রয়েছে। এদের বর্তমান আবাসস্থল অস্ট্রেলিয়া হলেও প্রথম আবির্ভাব ঘটেছিল চীনে। অস্ট্রেলিয়ার গবেষকরা মঙ্গলবার জানিয়েছেন এই তথ্য। গবেষকরা বলছেন, তারা প্রথমবারের মতো অস্ট্র্রেলিয়ার ক্যাঙারুর জেনেটিক কোডের মানচিত্র তৈরি করতে সক্ষম হয়েছেন। এতে দেখা গেছে, মানব জিনের গঠনের সঙ্গে বেশ মিল রয়েছে এই কোডের। অস্ট্রেলিয়ার সরকারের সাহয্যপুষ্ট 'সেন্টার অব এক্সসেলেন্স ফর ক্যাঙারু জেনোমিকস' এর পরিচালক জেনি গ্রাভস মেলবোর্নে সাংবাদিকদের বলেন, "কিছুক্ষেত্রে সামান্য পার্থক্য তো রয়েছেই। আমাদের জিনে তাদের চেয়ে কোন কিছু কিছুটা বেশি, কোনকিছু সামান্য কম। তবে ক্যাঙারু আর মানুষের জিন একইরকম। জিনের গঠনসজ্জ্বাও একইরকম। প্রায় ১৫ কোটি বছর আগে একই পূর্বপূরুষ থেকে আলাদা পথ ধরে মানুষ আর ক্যাঙারু। অন্যদিকে, মানুষ আর ইঁদুরের আলাদা বিকাশ শুরু হয় আরও পরে, ৭ কোটি বছর আগে। এই তথ্যের পাশাপাশি বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, ক্যাঙারুর আদিনিবাস চীনে। পরে তারা অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকায় পাড়ি জমায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৫৯ ঘ.