২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা সীমান্ত ক্রসিং আবার বন্ধ করল ইসরায়েল

গাজায় সীমান্ত পারপার পথ সোমবার খুলে দেওয়ার পর মঙ্গলবার আবার তা বন্ধ করেছে ইসরায়েল। ইসরায়েলে ফিলিস্তিনি রকেট হামলা বন্ধ না হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 10:18 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

গাজা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় সীমান্ত পারপার পথ সোমবার খুলে দেওয়ার পর মঙ্গলবার আবার তা বন্ধ করেছে ইসরায়েল। ইসরায়েলে ফিলিস্তিনি রকেট হামলা বন্ধ না হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। সীমান্ত পারপার বন্ধ থাকার কারণে গাজার উপকূলীয় এলাকাগুলোতে খাবার ও জ্বালানি সংকট দেখা দেওয়ার ব্যাপারে বিশ্বের ত্রাণ সংস্থাগুলোর সতর্কতার মুখেও ইসরায়েল আবার এ পদক্ষেপ নিল। ইসরায়েল সোমবার গাজায় দুসপ্তাহের সীমান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়। এতে করে সেখানে প্রবেশ করে ৩৩ ট্রাক ভর্তি সাহায্য সরবরাহ। তাছাড়া, ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আশ্বাস দিয়ে বলেছিলেন, তিনি সেখানে মানবিক সংকট সৃষ্টি হতে দেবেন না। কিন্তু মঙ্গলবার আবার ক্রসিং বন্ধ করল ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র পিটার লার্নার বলেছেন, " চলমান ফিলিস্তিনি রকেট হামলার কারণে গাজা সীমান্ত ক্রসিং বন্ধ করা হয়েছে।" তিনি সোমবার ইসরায়েলি শহরগুলোতে বেশ কয়েকটি ফিলিস্তিনি রকেট আঘাত হানার খবর জানান। তবে এসব হামলায় কেউ হাতহত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১০ ঘ.