নিউ ইয়র্ক, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সিটিগ্র"প ৫২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে। বিশ্ব আর্থিক সংকটের প্রেক্ষাপটে ক্রমাগত লোকসানের মুখে নিউ ইয়র্ক ভিত্তিক ব্যাংকটি আাগামী বছরের প্রথম দিকের মধ্যে ছাঁটাইয়ের কাজটি শেষ করবে। বিশ্বের ১০৭টি দেশে ছড়িয়ে থাকা ১২ হাজার অফিসে ব্যাংটির বর্তমান কর্মী সংখ্যা প্রায় ৩ লাখ ৫৮ হাজার।
সিটিগ্র"প এ বছরের জানুয়ারি থেকে সেপ্টম্বরের মধ্যে ইতিমধ্যেই ২৩ হাজার কর্মী ছাঁটাই করেছে। সোমবার নতুন ছাঁটাই পরিকল্পনাটি করেন ব্যাংটির প্রধান নির্বাহী বিক্রম পণ্ডিত।
বিপুল পরিমাণ লোকসান থেকে রক্ষা পেতে এসব পদক্ষেপের মাধ্যমে ব্যয় ২০ শতাংশ কমাতে চাচ্ছে ব্যাংকটি। ২০০৯ সালে ব্যয় ৫০ থেকে ৫২ বিলিয়ন ডলারের মধ্যে সীমিত রাখার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এর নীতিনির্ধারকেরা। গত চার কোয়ার্টারে ব্যয় হয়েছে ৬১ দশমিক ৯ বিলিয়ন ডলার।
বিক্রম পণ্ডিত গত ডিসেম্বরে প্রধান নির্বাহী পদে যোগ দেন। কিন্তু তিনি ব্যাকংটিতে লাভজনক করে তোলার কোন কার্যকর পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে পারছেন না বলে ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছেন।
গত বছর এর লোকসানের পরিমাণ ছিল ২০ দশমিক ৩ বিলিয়ন ডলার। অনেক বিশ্লেষক মনে করছেন, ২০১০ সালের আগে আর ব্যাংকটির লাভের মুখ দেখার আশা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমএইচবি/১৬৩৯ ঘ.
bdnews24