বোর্দেক্স, ফ্রান্স, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- স্পেনের বাস্ক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী 'ইটিএ' এর সন্দেহভাজন সামরিক প্রধান ফ্রান্সে গ্রেপ্তার হয়েছেন। ফরাসী পুলিশ সোমবার এ তথ্য জানিয়েছে।
"ট্যাক্সেরোকি" ওরফে "শেরোকি" নামে পরিচিত গ্যারিকোয়েৎজ অ্যাসপিয়াজু রুবিনাকে ফ্রান্সের পর্বতময় পাইরেনিয়ান এলাকা থেকে স্থানীয় সময় রাত সাড়ে তিনটায় (০২৩০ গ্রিনিচ মান সময়) গ্রেপ্তার করা হয়। ইটিএ-র সন্দেহভাজন এক মহিলা সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে তার নাম জানায়নি।
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাই সারকোজি এই গ্রেপ্তার ঘটনার প্রশংসা করেছেন।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অ্যাসপিয়াজু গত বছরের ডিসেম্বরে ফ্রান্সের উপকূলীয় শহর ক্যাপব্রেতনে স্পেনের দুই সিভিল গার্ড হত্যায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
ওই মামলার কার্যক্রমের সঙ্গে জড়িত ফরাসি পুলিশ সূত্র জানায়, "ট্যাক্সেরোকি গ্রেপ্তার হওয়ায় ইটিএ কার্যক্রম বাধাগ্রস্ত- কিংবা তাদের পরাজয় ঘটেছে ধরে নিতে হবে। গত কয়েক মাস ধরে সে খুব তৎপর হয়ে উঠেছিল।"
স্পেনের উত্তরাঞ্চলের বাস্ক এলাকার স্বাধীনতার দাবিতে ১৯৬০ এর দশকে গঠিত ইটিএ গত চার দশকে ৮ শয়েরও বেশি লোককে হত্যা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮০৭ ঘ.
bdnews24