২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক সঙ্কট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের অঙ্গীকার

৭০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ সঙ্কটে পড়া অর্থনীতিকে উদ্ধারে একযোগে দ্রত পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিশ্ব নেতারা। বৈশ্বিক আর্থিক প্রবৃদ্ধি পুনরুদ্ধারে বর্তমান সঙ্কট নিরসনের উপায় খুঁজতে ওয়াশিংটনে জি-২০'র এ শীর্ষ সম্মেলনের আহ্বান করেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 08:00 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ওয়াশিংটন, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- ৭০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ সঙ্কটে পড়া অর্থনীতিকে উদ্ধারে একযোগে দ্রত পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিশ্ব নেতারা। বৈশ্বিক আর্থিক প্রবৃদ্ধি পুনরুদ্ধারে বর্তমান সঙ্কট নিরসনের উপায় খুঁজতে ওয়াশিংটনে জি-২০'র এ শীর্ষ সম্মেলনের আহ্বান করেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। সম্মেলনে শিল্পোন্নত ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর নেতারা বলেন, বিশ্বের অর্থনৈতিক পদ্ধতিগুলোর "প্রয়োজনীয় সংস্কার" অর্জনে তারা একত্রে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। এ সম্মেলনের আহবায়ক বুশ বলেন, এখন অর্থমন্ত্রীরা সংস্কার প্রস্তাবগুলোর ওপর কাজ করে রিপোর্ট করবেন। শুক্রবার নেতাদের নৈশভোজের মাধ্যমে জি-২০'র এ শীর্ষ সম্মেলন শুরু হলেও আনুষ্ঠানিক আলোচনা শুরু হয় শনিবার। ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত এই জোটের দেশগুলোর মধ্যে ফ্রান্স ছাড়া বাকি সবাই কমবেশি মন্দার কবলে পড়েছে। শূন্য দশমিক ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে ফ্রান্স কোনক্রমে মন্দায় পড়া থেকে রক্ষা পেয়েছে। ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিও এখন মন্দার কবলে। এছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনীতিও মন্দার কবলে পড়েছে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। তবে সরকারি তথ্য ও বিশ্লেষণের অভাবে আগামী জানুয়ারির আগে সেটা সরকারিভাবে জানা সম্ভব নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমডি/১৩৫৪ ঘ.