২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদে নেমেছে চন্দ্রযানের 'আদিত্য'

ভারতের প্রথম মনুষ্যবিহীন মহাকাশযান 'চন্দ্রযান-১' থেকে সন্ধানী-রোবটযান শুক্রবার সফলভাবে চাঁদে অবতরণ করেছে। আদিত্য নামের রোবটযানটি সেখানকার ছবিও পাঠানো শুরু করেছে। শুক্রবার রাতে 'ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন' (আইএসআরও) এর কর্মকর্তারা ঐতিহাসিক এ সাফল্যের কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2008, 05:59 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

মুম্বাই, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের প্রথম মনুষ্যবিহীন মহাকাশযান 'চন্দ্রযান-১' থেকে সন্ধানী-রোবটযান শুক্রবার সফলভাবে চাঁদে অবতরণ করেছে। আদিত্য নামের রোবটযানটি সেখানকার ছবিও পাঠানো শুরু করেছে। শুক্রবার রাতে 'ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন' (আইএসআরও) এর কর্মকর্তারা ঐতিহাসিক এ সাফল্যের কথা জানিয়েছে। ভারতের ব্যাঙ্গালোর থেকে মিশন নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা বলেন, গ্রিনিচ মান সময় ১৫০১ মিনিটে আদিত্য চাঁদের দক্ষিণ মেরুতে নামে। নিয়ন্ত্রণকারী সংস্থা আইএসআরও টেলিমেট্টির পরিচালক এস শিবকুমার বলেন, "কোন ঝামেলা ছাড়াই আদিত্যর অবতরণ ঘটেছে। এখন সে চন্দ্রযানে ছবি পাঠাতে শুরু করেছে। চাঁদের কিছু ধুলিকণা নিয়ে সে পরীক্ষা চালাবে।" আদিত্যর অন্যতম কাজ হবে চাঁদে হিলিয়াম-থ্রিখোঁজা। এই আইসোটোপ চাঁদে যথেষ্ট আছে বলে মনে করা হয়, তবে তা সংগ্রহ করা খুব কঠিন। পৃথিবীতে এর অস্তিত্ব খুবই কম। পারমাণবিক ফিউসনের জন্য অপরিসীম গুরুত্বের এই আইসোটোপ পাওয়া গেলে ভবিষ্যত তা জ্বালানির মূল্যবান উৎস হয়ে উঠতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমএইচবি/১৭৪০ ঘ.