২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিলারি এখন ওবামার পররাষ্ট্রমন্ত্রী প্রার্থী হতে পারেন

ডেমোক্র্যাটিক দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য বারাক ওবামার সঙ্গে দীর্ঘ তিক্ত লড়াইয়ে পরাজিত হলেও এখন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সাবেক দলীয় প্রতিপক্ষ ওবামার পররাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য প্রার্থী হতে পারেন নিউ ইয়র্কের সিনেটর ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2008, 06:15 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

শিকাগো, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ডেমোক্র্যাটিক দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য বারাক ওবামার সঙ্গে দীর্ঘ তিক্ত লড়াইয়ে পরাজিত হলেও এখন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সাবেক দলীয় প্রতিপক্ষ ওবামার পররাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য প্রার্থী হতে পারেন নিউ ইয়র্কের সিনেটর ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। বৃহস্পতিবার শিকাগোতে ওবামার অফিসে হিলারির দিনব্যাপী বৈঠকের পর গণমাধ্যমে এ ধারণা ছড়িয়ে পড়ে। তবে ওবামা বা ক্লিনটন কারও সহযোগীদের পক্ষ থেকেই এ বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটনকে পররাষ্ট্রমন্ত্রী করলে তা ওবামার সঙ্গে তিক্ত লড়াইয়ের পর ডেমোক্র্যাটিক পার্টিতে সৃষ্ট বিভেদ দূর করতে সহায়ক হতে পারে। নির্বাচনের আগে ওবামা তার ভাইস প্রেসিডেন্ট হিসাবে হিলারিকে না নিয়ে জো বাইডেনকে বেছে নেওয়ায় হিলারির সমর্থকরা ক্ষুব্ধ হয় এবং পার্টিতে বিভেদ দেখা দেয়। পরে সে বিভেদ দূর করতে ওবামা ও হিলারি দুজনকেই কঠোর পরিশ্রম করতে হয়েছিল। এখন শীর্ষ মার্কিন কূটনৈতিক পদে হিলারিকে বেছে নিলে তা ওবামার জন্য কিছুটা কট্টর পররাষ্ট্রনীতির পরিচায়কও হতে পারে। নির্বাচনী প্রচারাভিযানকালে ওবামা যে পররাষ্ট্রনীতির কথা বলে এসছিলেন তার চেয়ে কট্টর প্রমাণিত হতে পারে এটি। কারণ, নির্বাচনী প্রচারাভিযানকালে হিলারি ইরাক থেকে মার্কিন সেনা ফেরানোর সময়সীমা নির্ধারণের প্রতিশ্র"তি দেওয়ার ব্যাপারে ওবামার মতো অত বেশি আগ্রহী ছিলেন না। তবে দুজনই বহিবির্শ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং বিদায়ী বুশ প্রশাসনের 'ব্যর্থ নীতি' শুধরানোর ব্যাপারে অবিচল ছিলেন। ব্যক্তিগত কাজে হিলারি বৃহস্পতিবার শিকাগো গেছেন বলে জানিয়েছে তার কার্যালয়। শিকাগো কার্যালয়ে উত্তরণ প্রক্রিয়া নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে দিনের অনেকটা সময়ই কাটিয়েছেন হিলারি। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী পদের জন্য হিলারির সঙ্গে ওবামার কথা হয়েছে কিনা- সহযোগীরা কেউই এ ব্যাপারে কিছু জানাননি। কেবিনেট গঠন কিংবা প্রশাসনিক পদগুলোতে লোক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের নাম দেওয়ার কথা ওবামার ট্র্যানজিশন টীমের। বলেছেন, হিলারির ঊর্ধ্বতন উপদেষ্টা ফিলিপ রেইনস। এনবিসি নিউজ এবং ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে বলেছে, শীর্ষ মার্কিন কূটনৈতিক পদের জন্য হিলারিকেই বিবেচনা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১১৫০ ঘ.