২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব নিরাপত্তার জন্য বড় হুমকি আর্থিক সংকট

বিশ্ব নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দেখা দিয়েছে আর্থিক সংকট। কেননা আর্থিক সংকট লাখ লাখ মানুষ আরও দরিদ্র ও ক্ষুব্ধ করে তুলবে। বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 12:09 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

লন্ডন, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দেখা দিয়েছে আর্থিক সংকট। কেননা আর্থিক সংকট লাখ লাখ মানুষ আরও দরিদ্র ও ক্ষুব্ধ করে তুলবে। বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে। অক্সফোর্ড রিচার্স গ্র"প (ওআরজি) তাদের বার্ষিক নিরাপত্তা মূল্যায়ন প্রতিবেদেন জানিয়েছে, আর্থিক সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে কার্যকর কল্যাণমূলক পদক্ষেপ নেওয়া না হলে সেখানে কর্মসংস্থান হারিয়ে মানুষ দরিদ্র হয়ে পড়বে এবং অপুষ্টির শিকার হবে। ওআরজি'র মতে, এই অবস্থায় মানুষের ক্ষোভ আরও বাড়বে এবং ক্ষোভ থেকে জন্ম নেবে সহিংস সামাজিক অভ্যুত্থান। আর তখন এই পরিস্থিতি সামাল দিতে শক্তি প্রয়োগ করতে হবে। ওআরজি'র পরামর্শক ও ব্রাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল রাজার্স বলেন, "আমরা দুই প্রজন্মের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আর্থিক সংকটে পড়েছি। আমরা এই সংকট মোকাবেলায় হয় একটি বিশ্ব স