তাইপেই, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টর্স) - দুর্নীতি ও অর্থপাচারের মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট চেন সুই বিয়ান কারাগারে অনশন শুরু করেছেন। তার আইনজীবী বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
চেন এর আইনজীবী জানান, বুধবার তাকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যাওয়ার পর থেকেই তিনি অনশন শুরু করেছেন।
তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে আট বছর দায়িত্ব পালনের পর এ বছরের মে মাসে নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন চেন। পর পর দুই মেয়াদের বেশি কেউ প্রেসিডেন্ট পদে থাকতে না পারার বিধান থাকায় নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি।
তার বিরুদ্ধে আনা দুর্নীতি এবং অর্থ পাচারের মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট চেন।
চেনের নেতৃত্বাধীন তাইওয়ানের স্বাধীনতাপন্থী দল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) ওই নির্বাচনে মা ইং-জিও'র নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট পার্টির কাছে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়। মা প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেইে চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স
bdnews24