২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে বিস্ফোরণের ঘটনায় ভারতে নির্বাসিত ভুটানী নেতা গ্রেপ্তার

আসামে গত মাসে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে ভারতীয় পুলিশ বুধবার ভুটানের এক শরণার্থী নেতাকে গ্রেপ্তার করেছে। গত ৩০ অক্টোবর ওই বোমা বিস্ফোরণে কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

গৌহাটি, ভারত, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আসামে গত মাসে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে ভারতীয় পুলিশ বুধবার ভুটানের এক শরণার্থী নেতাকে গ্রেপ্তার করেছে। গত ৩০ অক্টোবর ওই বোমা বিস্ফোরণে কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছিল। আসামের রাজধানী গৌহাটি থেকে গ্রেপ্তার হওয়া ভুটানি নেতার নাম তেনজিং জি জ্যাংপো। তিনি ভুটানের দ্রুক ন্যাশনাল কংগ্রেসের (ডিএনসি) সাধারণ সম্পাদক। এছাড়া তার সঙ্গে আসামের বিচ্ছিন্নতাবাদী গ্র"প 'ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ড'(এনডিএফবি) এর এক শীর্ষ নেতাও গ্রেপ্তার হয়েছেন। গৌহাটিতে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, "জ্যাংপোকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে।" জ্যাংপো পার্টি ভুটানে নিষিদ্ধ। ভুটানে গণতন্ত্রের দাবি তোলার পর নির্যাতনের শিকার হয়ে দলের হাজার হাজার নেপালি বংশদ্ভুত ভূটানী কর্মী-সমর্থক নেপালে আশ্রয় নিয়েছে। তবে ডিএনসির সঙ্গে জ্যাংপোর দূরত্ব সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে দলটি। নেপাল থেকে টেলিফোনে ডিএনসির অপর এক সাধারণ সম্পাদক বলেন, "জ্যাংপোর ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে দলের কিছু করার নেই। তার নিজের কাজের সঙ্গে দলের কোনো সম্পর্কও নেই এবং দল তা অনুমোদনও করে না।" পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া অপর সন্দেহভাজন এনডিএফবি'র 'হোম সেক্রেটারি'। আসামের বোড়ো আদিবাসীদের জন্য স্বাধীন আবাসভূমি গঠনে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে এনডিএফবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৩০ গ.