২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও বিদেশি সেনা চায় আফগানিস্তান

আফগানিস্তানের দক্ষিণে আরও বেশি বিদেশি সেনা প্রয়োজন এবং তাদেরকে বিদ্রোহিদের বিরুদ্ধে সক্রিয় লড়াইয়ে অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2008, 02:40 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

লন্ডন, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের দক্ষিণে আরও বেশি বিদেশি সেনা প্রয়োজন এবং তাদেরকে বিদ্রোহিদের বিরুদ্ধে সক্রিয় লড়াইয়ে অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার একথা বলেছেন। এ সপ্তাহে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে ব্রিটেন সফররত পররাষ্ট্রমন্ত্রী রঙ্গিন দাদফার স্পান্তা বলেন, "দেশের নিরাপত্তা বিধানে আফগান সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টা দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ। কিন্তু এরই মধ্যে আফগানিস্তানে আরও বিদেশি যোদ্ধা সেনা প্রয়োজন।" বিবিসি বেতারে স্পান্তা আরও বলেন, "আন্তঃসীমান্ত সন্ত্রাসী তৎপরতা মোকাবেলায় স্বল্প-মেয়াদে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে আমাদের আরও সেনা দরকার। আর সন্ত্রাসী তৎপরতা সামাল দিতে এসব সেনাকে এ অঞ্চলে সক্রিয়ভাবে লড়তে হবে।" যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে বাড়তি সেনা পাঠানোর প্রতিশ্র"তি দিয়েছেন। আফগানিস্তানে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ হাজার সেনা রয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও আফগানিস্তানে আরও সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করেননি। তবে তিনি গত মঙ্গলবার বলেছেন, আফগানিস্তানের বোঝা বহনে ন্যাটো মিত্রদের আরও বেশি কিছু করা উচিত। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩২ ঘ.