তেহরান, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান নতুন প্রজন্মের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার একথা জানিয়েছে।
টেলিভিশনের স্ক্রল শিরোনামে শুধু বলা হয়েছে, "ইরান সফলভাবে নতুন প্রজন্মের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।"
দেশটির আরেকটি টেলিভিশন চ্যানেল জানায়, যে সব ক্ষেপণাস্ত্রে কম্বাইন্ড সলিড ফুয়েল ব্যবহার করা হয় সেরকম ক্ষেপণাস্ত্র ছিল এটি। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩১৮ ঘ.
bdnews24