পেশাওয়ার, পাকিস্তান, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশাওয়ারে বুধবার এক মার্কিন ত্রাণকর্মকর্তা ও তার গাড়ি চালককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশ কর্মকর্তাটি বলেন, "ওই এাণ কর্মকর্তা আদিবাসী এলাকায় একটি মার্কিন সাহায্য সংস্থায় কাজ করতেন।"
তবে এ হত্যাকাণ্ড সম্পর্কে ইসলামাবাদের মার্কিন দূতাবাস কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১২৪৩ ঘ.
bdnews24