২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে দ কোরিয়ায় কমিটি

উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ করতে একটি বিশেষ কমিটি গঠন করেছে দক্ষিণ কোরিয়ার জাতীয় মানবাধিকার কমিশন। এতে করে বৈরি দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের আরও অবনতি হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 03:13 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

সিউল, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ করতে একটি বিশেষ কমিটি গঠন করেছে দক্ষিণ কোরিয়ার জাতীয় মানবাধিকার কমিশন। এতে করে বৈরি দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের আরও অবনতি হতে পারে। গত ফেব্র"য়ারিতে দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট লি মাইয়ুং-বাক ক্ষমতায় আসার পর থেকে এমনিতেই উত্তর কোরিয়ার সম্পর্কের অবনতি ঘটতে শুরু করেছে। পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানের ঘোষণা দেন। জবাবে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক চ্ছিন্ন করা এবং দক্ষিণ কোরিয়াকে ধ্বংসস্তুপে পরিণত করার হুমকি দেয়। দক্ষিণ কোরিয়ার জাতীয় মানবাধিকার কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়ার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি পর্যবেক্ষণ করতে তারা একটি বিশেষ কমিটি গঠন করেছে। রক্ষণশীলরা এ বছর ক্ষমতায় আসার আগ পর্যন্ত গত দশ বছর দক্ষিণ কোরিয়ার ক্ষমতায় ছিল উদারপন্থিরা। এ সময়ে উত্তর কোরিয়ার মানবাধিকার নিয়ে তারা কার্যত নীরব ছিল। কেননা তারা মনে করত মানবাধিকার নিয়ে তারা সরাসরি উত্তর কোরিয়ার সমালোচনা শুরু করলে প্রতিবেশী দেশটির সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা ব্যর্থ হবে। কিন্তু দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন রক্ষণশীলরা বলছে, উত্তর কোরিয়ার সঙ্গে তাদের সম্পর্ক যে অবস্থায় আছে তাতে আর অবনতি ঘটার কিছু নেই। তারা মনে করে মানবাধিকারের বিষয়টি সবার মেনে চলা উচিৎ। উত্তর কোরিয়ার মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তাদের সমালোচনা করে জাতিসংঘ প্রস্তাবে দক্ষিণ কোরিয়া গত সপ্তাহে প্রথমবারের মতো যোগ দেওয়ার ঘোষণা দেয় । উত্তর কোরিয়াকে মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটাতে চাপে রাখতে এবং সেখানে আটক দক্ষিণ কোরিয়ার প্রায় এক হাজার নাগরিককে দেশে ফিরিয়ে আনার জন্য আইন প্রণয়নের পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়ার রক্ষণশীল পার্লামেন্ট সদস্যরা। পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। মানবাধিকার গ্র"প ও যুক্তরাষ্ট্র এবং জাপানসহ বিভিন্ন দেশ অভিযোগ করে আসছে, উত্তর কোরিয়া তাদের দেশের ভিন্নমতাবলম্বীদের কারাগারে আটকে রেখে নির্যাতন চালিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০২৩ ঘ.