বেইিজং, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/রয়টার্স) - চীনের সিচুয়ান প্রদেশের একটি ছোট শহরের পুলিশ প্রধান তার ১০ বছরের চাকরি জীবনে ৪৮ জন আত্মীয়কে গ্রেপ্তার করেছেন বিভিন্ন অভিযোগে। এদের মধ্যে তার আপন ভাই, জ্ঞাতিভাইসহ স্ত্রী পক্ষের আত্মীয়ও রয়েছেন।
স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার এ খবর জানিয়েছে।
সিচুয়ানের হেইঝুয়োগো নামে ছোট্ট শহরটির এই পুলিশ প্রধানের নাম লাওবুলালুয়ো। তার ৪৮ আত্মীয়ের মধ্যে অন্তত ২৫ জন জেলে গেছে কিংবা শুদ্ধ হতে শ্রমশিবিরে ঢুকেছে বা অন্যভাবে শাস্তি পেয়েছে।
চীনের ইয়ে জাতিগত সংখ্যালঘু স
bdnews24