শিকাগো, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওয়াশিংটনে আগামী শুক্র ও শনিবারের বিশ্ব অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী বারাক ওবামা। একইসঙ্গে সম্মেলনে অংশ নিতে আসা বিশ্ব নেতাদের সঙ্গেও তিনি বৈঠক করবেন না। ওবামার সহযোগিরা সোমবার একথা জানিয়েছেন।
বিশ্ব অর্থনৈতিক সংকট সমাধানের উপায় খুুঁজে বের করতে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসন এই সম্মেলন আহ্বান করেছে। অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর জোট 'গ্র"প অব টোয়েন্টি'র নেতারা সম্মেলনে যোগ দেবেন।
গত ৪ নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা বারাকা ওবামা। আগামী ২০ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন।
ওয়াশিংটনের শীর্ষ সম্মেলনে ওবামা 'গ্র"প অব টোয়েন্টি'র কোনো নেতার সঙ্গে বৈঠক করবেন কি-না জানতে চাইলে তার মুখপাত্র রবার্ট গিবস বলেন, "না, শিকাগো বা ওয়াশিংটন কোথাও তিনি তা করবেন না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭২২ ঘ.
bdnews24