২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান-কৌশল নির্ধারণে ইরানকে বিবেচনায় রাখতে চান ওবামা

আফগানিস্তান যুদ্ধে নতুন পরিকল্পনা নিচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরানের সঙ্গে আলোচনার পথ খোলা রাখাসহ আফগানিস্তান যুদ্ধে আরও বেশি আঞ্চলিক পন্থায় এগুতে চান তিনি। ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের উদ্ধৃতি দিয়ে 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকা মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 11:21 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ওয়াশিংটন, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তান যুদ্ধে নতুন পরিকল্পনা নিচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরানের সঙ্গে আলোচনার পথ খোলা রাখাসহ আফগানিস্তান যুদ্ধে আরও বেশি আঞ্চলিক পন্থায় এগুতে চান তিনি। ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের উদ্ধৃতি দিয়ে 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকা মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে। আফগানিস্তানে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা নিয়ে এগুনো ছাড়াও আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করার ওপর নতুন করে মনোনিবেশ করতেও আগ্রহী ওবামা। তবে লাদেনকে আবারও যুক্তরাষ্ট্রের সন্ত্রাস-বিরোধী যুদ্ধের অগ্রভাগে নিয়ে আসার উপায় বের করা ওবামার দলের জন্য এখনও অনেক দূরের পথ। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওবামা গত সপ্তাহে প্রথম উচ্চ পর্যায়ের গোয়েন্দা ব্রিফিং শোনেন। ওয়াশিংটন পোস্ট জানায়, এ সময় ওবামার আসন্ন নতুন প্রশাসন আফগানিস্তানের মার্কিন বাহিনীর ওপর হামলারত পাকিস্তানের তালেবান জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের ওপর গুরুত্বরোপ করেছে। সেইসঙ্গে ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলা এবং এর পথ ধরে মুসলিম উগ্রবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ের কথাও জনগণকে স্মরণ করিয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। উপদেষ্টারা পত্রিকাটিকে বলেছেন, ওবামা আল-কায়েদাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ অগ্রধিকার হিসাবে সামনে নিয়ে আসার পরিকল্পনা করেছেন। লাদেন সম্পর্কে ওবামার উদ্ধৃতি দিয়ে তার এক উপদেষ্টা বলেন, "সে আমাদের শত্র"। কাজেই সেইই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।" অন্যদিকে, আফগানিস্তানের জন্য নতুন কৌশল গঠনে এর পশ্চিম সীমান্তবর্তী দেশ ইরানকে বিবেচনায় নেওয়া উচিত-- এক ঊর্ধ্বতন মার্কিন সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট একথা জানিয়েছে। তিনি বলেন, এ পদক্ষেপ ভবিষ্যতে আফগানিস্তান বিষয়ে মার্কিন নীতি নির্ধারণের ক্ষেত্রে সহায়ক হবে। কারণ, ইরানিরা আফগানিস্তানে সুন্নি চরমপন্থিদের উত্থান চায় না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৪ ঘ.