২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউসে ওবামা-বুশ বৈঠক

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার প্রথমবারের মতো হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে বৈঠক করেছেন। প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বুশের আমন্ত্রণে সোমবার প্রথমবারের মতো হোয়াইট হাউসে যান ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 05:52 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ওয়াশিংটন, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার প্রথমবারের মতো হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে বৈঠক করেছেন। প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বুশের আমন্ত্রণে সোমবার প্রথমবারের মতো হোয়াইট হাউসে যান ওবামা। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মিশেল ওবামা এবং দুই মেয়ে মালিয়া ও সাসা। প্রেসিডেন্ট বুশ ও ফার্স্ট লেডি লরা বুশ তাদের অভ্যর্থনা জানান। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ওবামার সঙ্গে ওভাল অফিসে এক ঘণ্টারও বেশি সময় ধরে একান্তে আলোচনা করেন বুশ। ভাবী ও বিদায়ী প্রেসিডেন্টের এ আলোচনায় বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট, ইরাক ও আফগানিস্তান যুদ্ধ এবং রিপাবলিকান প্রেসিডেন্ট যেসব চ্যালেঞ্জ ডেমোক্র্যাট প্রেসিডেন্টের জন্য রেখে যাচ্ছেন তা প্রাধান্য পায়। তবে ৪ নভেম্বরের নির্বাচনের আগে গত প্রায় দু'বছরের নির্বাচনী প্রচারাভিযানে ওবামা প্রেসিডেন্ট বুশের অর্থনীতি ও সমরনীতির যেসব কট্টর সমালোচনা করে আসছিলেন সেইসব জ্বালাময়ী বক্তব্য-বিবৃতির রাজনৈতিক উত্তাপ ছিলনা ওবামার এ হোয়াইট হাউস ভ্রমণে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমডি/১১৩৭ ঘ.