ওয়াশিংটন, ১০ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান- জেনারেল মোটর, ফোর্ড ও ক্রাইসলারকে সংকট থেকে রক্ষা করতে বুশ প্রশাসনের কাছে কোটি কোটি ডলারের সাহায্য চাওয়া হয়েছে। তবে ইতিমধ্যেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষায় বিপুল পরিমাণ সাহায্য-তহবিল ছাড় করতে বাধ্য হওয়া প্রশাসন বলেছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিপর্যয়ের কবল থেকে বাঁচাতে মার্কিন করদাতাদের বার বার এগিয়ে আসা সম্ভব নয়।
নগদ আর্থিক সংকটে জর্জরিত কোম্পানি তিনটির সাহায্যের আবেদনের বিষয়টি বিবেচনা করার পক্ষে সমর্থন দিয়েছেন রিপাবলিকান সিনেটর মেল মার্টিনেজ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পতন থেকে উদ্ধারে স
bdnews24