২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকার শীর্ষ সম্মেলনের প্রস্তাব স্যাঙ্গেরাইর প্রত্যাখ্যান

আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর শীর্ষ সম্মেলন থেকে রোববার জিম্বাবুয়ের প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রতি গুরত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব ভাগাভাগি করে চালানোর আহ্বান জানিয়েছে। তবে বিরোধী এমডিসি দলের নেতা মরগান স্যাঙ্গেরাই এ আহ্বান প্রত্যাখান করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 07:55 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

জোহানেসবার্গ, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর শীর্ষ সম্মেলন থেকে রোববার জিম্বাবুয়ের প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রতি গুরত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব ভাগাভাগি করে চালানোর আহ্বান জানিয়েছে। তবে বিরোধী এমডিসি দলের নেতা মরগান স্যাঙ্গেরাই এ আহ্বান প্রত্যাখান করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কোন দল থেকে নিয়োগ হবে এ নিয়ে বিরোধের কারণে দেশটিতে সরকার ও বিরোধীদের মধ্যে প্রতিশ্র"ত ঐকমত্যের সরকার প্রতিষ্ঠিত হতে পারছে না। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫ সদস্যের দক্ষিণ আফ্রিকান ডেভেলপমেন্ট কম্যুনিটির (এসএডিসি) সম্মেলনে শেষে গৃহীত প্রস্তাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষমতা ভাগাভাগি করে অবিলম্বে জিম্বাবুয়ের অচলাবস্থা নিরসনে ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান। মরগান স্যাঙ্গেরাই বলেছেন, তিনি সম্মেলনের ফলাফলে "হতাশ ও দুঃখিত"। সম্মেলন শেষ হওয়ার পরপরই এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "সম্মেলনে নেতারা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধান করতে পারেনি। জিম্বাবুয়ের সংকট নিরসনের বিরাট সুযোগ হাতছাড়া করেছে এসএডিসি।" স্যাঙ্গেরাই প্রেসিডেন্ট রবার্ট মুগাবের জানু-পিএফ দলের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ ভাগাভাগি করে নিতে রাজি হয়নি বলে এসএডিসি- এও জানিয়েছে। দেশটির পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের অধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩৪৬ ঘ.