বাগদাদ, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্র সমর্থিত সুন্নি মিলিশিয়াদের সহায়তা নিয়ে উত্তর ইরাকে অভিযান চালিয়ে ইরাকি সেনাবাহিনী এক আল কায়েদা নেতাকে হত্যা করেছে। ইরাকে মোতায়েন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী শুক্রবার একথা জানিয়েছে।
আবু গাজওয়ান নামের ওই নেতা উত্তর ইরাকে আল কায়েদা যোদ্ধাদের গাড়িবোমা সরবরাহ করতেন। এছাড়া তিনি সেখানকার ছোট ছোট জঙ্গি গ্র"পগুলো পরিচালনা করতেন বলে দাবি করেছে মার্কিন বাহিনী।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার বাগদাদের উত্তরে তারমিয়া অঞ্চলে ইরাকি সেনাবাহিনী এবং স্থানীয় সুন্নি মিলিশিয়া বাহিনীর যৌথ জঙ্গি দমন অভিযানের সময় আবু গাজওয়ান নিহত হয়।
বিবৃতিতে আরও বলা হয়, "এলাকাটিতে অভিযানের সময় এক সেনাসদস্য দেখতে পান শরীরে গ্রেনেড বাধা একটি মৃতদেহ পড়ে আছে। তাকে আবু গাজওয়ান হিসেবে চিহ্নিত করা হয়। হালকা অস্ত্রের গুলিতে তিনি মারা গেছেন।"
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পরে নিশ্চিত করে যে, নিহত ওই ব্যক্তি আল কায়েদা নেতা আবু গাজওয়ান। তারা দাবি করে, গাজওয়ান সংগঠনটির তহবিল সংগ্রহ করা এবং শিশুদের সংগ্রহ করে যোদ্ধা হিসেবে কাজে লাগাতেন। তিনি তাদের ওয়ান্টেড তালিকায় ছিলেন।
সা
bdnews24