২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত

পাকিস্তানের আফগান সীমান্তে শুক্রবার নতুন করে সন্দেহজনক মার্কিন দ্রোন ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা একথা বলেছেন। পাকিস্তানের ক্ষোভের মুখেও সেখানে একের পর এক মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার সর্বশেষ হামলা এটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2008, 10:26 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

পেশোয়ার, পাকিস্তান, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের আফগান সীমান্তে শুক্রবার নতুন করে সন্দেহজনক মার্কিন দ্রোন ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা একথা বলেছেন। পাকিস্তানের ক্ষোভের মুখেও সেখানে একের পর এক মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার সর্বশেষ হামলা এটি। সেপ্টেম্বরের শুরু থেকে পাকিস্তানের আফগান সীমান্তে এ নিয়ে অন্ততপক্ষে ২০ টি এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। কিন্তু শুবারের হামলাটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর পাকিস্তানে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা। পাকিস্তান এ ধরনের হামলাকে দেশের স্বার্বভৌমত্ব লঙ্ঘন এবং জঙ্গি দমনে অকার্যকর বলে আপত্তি জানিয়ে আসছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেছেন, হামলা হয়েছে উত্তর ওয়াজিরিস্তানের একটি বাড়িতে। তবে এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, হামলা হয়েছে দক্ষিণ ওয়াজিরিস্তানে। দুটো অঞ্চলই আল-কায়েদা ও তালেবানদের আস্তানা। ওই সেনা কর্মকর্তা বলেন, "হামলাটি হয়েছে সীমান্তের কাছাকাছি জায়গায়। আমরা এতে ১০ জন নিহত হওয়ার খবর পেয়েছি। আরও তথ্য পেতে সময় লাগবে।" উল্লেখ্য, আফগানিস্তান পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগের কারণে মার্কিন বাহিনী স