২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে রাজনৈতিক আশ্রয়লাভের চেষ্টায় লাদেনের ছেলে

স্পেন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ছেলে ওমর ওসামা বিন লাদেনের রাজনৈতিক আশ্রয় লাভের আবেদন প্রত্যাখ্যান করেছে। কিস্তু চেষ্টা ছাড়ছেন না তিনি। স্পেন সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ওমর আবেদন করবেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন তার স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

মাদ্রিদ, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্পেন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ছেলে ওমর ওসামা বিন লাদেনের রাজনৈতিক আশ্রয় লাভের আবেদন প্রত্যাখ্যান করেছে। কিস্তু চেষ্টা ছাড়ছেন না তিনি। স্পেন সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ওমর আবেদন করবেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন তার স্ত্রী। কায়রো থেকে মরোক্কো যাওয়ার পথে গত সোমবার মাদ্রিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে ওমরকে আটক করা হয়। এরপর তিনি স্পেনে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন। কিন্তু স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার আবেদন প্রত্যাখান করে জানিয়েছে, "ওমর স্পেনে প্রবেশের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেননি। তাছাড়া, তিনি দেশে (মিসরে) কোনও বিপদের মধ্যে আছেন বলেও তারা মনে করে না।" বিবিসি জানিয়েছে, স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, "সরকার তার আবেদন গ্রহণ করেনি। কারণ তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার মতো যথেষ্ট কারণ নেই।" কিন্তু সৌদি আরবের নাগিরক ওমরের ব্রিটিশ স্ত্রী জায়না আল সাবাহ বিন লাদেন (আগের নাম জেন ফেলিক্স-ব্রাউন) ইমেইলে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছেন, ওমর মিসরে ভয়বাহ হুমকির মুখে ছিলেন। সেকারণেই ওমর স্পেনের বিরূপ সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করবেন। বিবৃতিতে বলা হয়, "ওমর নির্দোষ। সে কোনও সহিংস কার্যকলাপ ঘটায়নি। তাই বিশ্বের কোনও দেশ যাতে তাকে দয়া করে কোনও জায়গায় শান্তিতে থাকতে দেয় সেজন্য আমরা দোয়া করছি।" এতে আরও বলা হয়, "ওমর মিসর ছাড়তে বাধ্য হয়েছেন। কারণ, মিসর সরকার তাকে স্বাগত জানালেও সেখানে তার জীবন বিপন্ন। তাছাড়া ওমর বরাবরই সহিংসতার বিরুদ্ধে এবং বাবার বিরুদ্ধেও কথা বলে আসছেন।" উল্লেখ্য, ওমর- ওসামা বিন লাদেনের ১৯ ছেলের একজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০২৬ ঘ.