ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী রণক্ষেত্রে ম্যাককেইন কিংবা ওবামা একে অপরের প্রতি যতই বিষোদগার করে থাকুন না কেন ফলাফলের পর দুজন যেভাবে একে অপরের প্রতি শ্রদ্ধা ব্যক্ত করেছেন তা উঁচুমানের গণতান্ত্রিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার অত্যুৎকৃষ্ট নজির।
যুক্তরাষ্ট্র বা বিশ্বের অন্য অগ্রসর গণতান্ত্রিক দেশে নির্বাচনে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানোই সাধারণ রীতি। কিন্তু জয়ের মুকুট মাথায় নিয়ে ওবামা প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রসঙ্গে যা বললেন তাকে যেন প্রশংসায় পঞ্চমুখ হওয়া বললেও কম বলা হয়।
নিজের পরিবার এবং রানিং মেট জো বাইডেনকে সঙ্গে নিয়ে শিকাগোর গ্র্যান্ড পার্কের এক সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে লাখো উল্ল
bdnews24