আটলান্টা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হোয়াইট হাউজ এবার একজন কর্পোরেট আইনজীবীকে ফার্স্ট লেডি হিসেবে পেতে যাচ্ছে। তবে মিশেল ওবামা বলেছেন, তিনি হবেন "মাম ইন-চিফ"।
দুই মেয়ের দেখভাল করাকেই তিনি অগ্রাধিকার দেবেন। স্বামী ওবামার প্রশাসনে কোনও দায়িত্ব নিতে চাইবেন না।
মঙ্গলবারের নির্বাচনে জয়ী হয়ে বারাক ওবামা হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট আর মিশেল হচ্ছেন প্রথম কৃষ্ণাঙ্গ ফার্স্ট লেডি।
৪৪ বছর বয়সী মিশেল প্রচারণার- প্রায় পুরোটা সময় স্বামীর পাশে দাঁড়িয়ে বিচক্ষণ যোদ্ধার মতো তাকে সহায়তা করে গেছেন। কখনো-কখনো ভোটারদের উদ্দেশে দু'চার কথা বলে তাদের আকৃষ্ট করেছেন।
স
bdnews24