২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামাকে অভিনন্দন জানালেন ম্যাককেইন

পরাজয় মেনে নিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাটিক পার্টির বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী জন ম্যাককেইন। ওবামা যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়ার পর স্থানীয় সময় মঙ্গলবারই ম্যাককেইন তাকে অভিনন্দন জানিয়ে বলেন, আমেরিকার জনগণ তাদের রায় দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2008, 05:44 AM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ফিনিক্স, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পরাজয় মেনে নিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাটিক পার্টির বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী জন ম্যাককেইন। ওবামা যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়ার পর স্থানীয় সময় মঙ্গলবারই ম্যাককেইন তাকে অভিনন্দন জানিয়ে বলেন, আমেরিকার জনগণ তাদের রায় দিয়েছে। টেলিফোনে ওবামার সঙ্গে কথা বলার পর ফিনিক্সে এক সমাবেশে ম্যাককেইন আমেরিকার জনগণকে ওবামার পেছনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমেরিকানরা যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেগুলো জয়ে ওবামাকে সহায়তা করার পরিকল্পনা করছেন তিনি। ৭২ বছর বয়সী ম্যাককেইন বলেন, "আমাদের যত মতপার্থক্যই থাকুক না কেন, আমরা সবাই আমেরিকান, আপনারা আমাকে বিশ্বাস করবেন যে অন্য কোনো পরিচয়ই আমার কাছে বড় নয়।" পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, "আজ রাতে কিছুটা বিষাদগ্রস্ত হওয়া স্বাভাবিক কিন্তু আগামীকাল সকালে যেন আমরা সেটা কাটিয়ে উঠতে পারি।" এসময় রানিং মেট সারাহ পেলিনকে রিপাবলিকান দলের একটি সম্ভাবনাময় নতুন মুখ হিসেবেও উল্লেখ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১১২৭ ঘ.