কার্লোটে, নর্থ ক্যারোলাইনা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী বারাক ওবামার নানী মেডেলিন ডানহাম (৮৬) সোমবার মারা গেছেন । নির্বাচনের আগের দিন নর্থ ক্যারোলাইনায় এক নির্বাচনী সমাবেশে একথা জানান ওবামা।
নানীর মৃত্যুতে গভীর শোকাহত ওবামা। তিনি তার নানীকে "বীর" বলে আখ্যায়িত করে বলেন, নানীই তাকে বড় হয়ে উঠতে সহায়তা করেছেন।
ওবামা জানান, তার নানী মেডেলিন ক্যান্সারে আক্রান্ত হয়ে হনুলুলুর নিজ বাসভবনে মারা গেছেন।
তিনি বলেন, "এটা অবশ্যই আমার জন্য একটা বেদনাদায়ক সময়।" এ সময় ওবামার চিবুক গড়িয়ে পানি পড়তে তাকে।
ওদিকে, রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইন ওবামার নানীর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন এবং ওবামাকে তার শুভ কামনা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৪২ ঘ.
bdnews24