ইসলামাবাদ, নভেম্বর ৩ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাক ও আফগানিস্তান যুদ্ধে নিয়োজিত মার্কিন বাহিনীর কমাণ্ডার ডেভিড পেত্রাউসকে পাকিস্তানের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে বলেছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জারদারির উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে।
পেত্রাউস রোববার পাকিস্তান সফরে যান। ইরাক ও আফগান যুদ্ধে মার্কিন বাহিনীর কেন্দ্রীয় কমাণ্ড নেওয়ার পর এটিই পেত্রাউসের প্রথম পাকিস্তান সফর।
সোমবার পেত্রাউসের সঙ্গে পাক নেতাদের বৈঠকের পর জারদারির উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, জারদারি 'পাকিস্তানের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ হওয়া উচিত' বলে পেত্রাউসকে স্পষ্ট করে জানিয়েছেন।
জারদারি আরও বলেন, "পাকিস্তানের মাটিতে চালক বিহীন বিমান হামলায় জান-মালের ক্ষতি হচ্ছে। এ ধরনের হামলা কোনও ফল বয়ে আনবে না। আর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের পক্ষে এ পরিস্থিতির ব্যাখ্যা দেওয়াটাও কঠিন। এতে সরকারের প্রতি জনগণের বিশ্বাসযোগ্যতা ক্ষুন্ন হচ্ছে।"
আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরাতে এবং আল-কায়েদা যোদ্ধাদের পরাজিত করতে পাকিস্তানের সন্ত্রাসবাদ দমনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে ক্রমবর্ধমান জঙ্গি তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। এ পরিপ্রেক্ষিতেই পেত্রাউসের পাকিস্তান সফর।
বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাপী মারাত্মক অর্তনৈতিক সংকটের এই সময়ে মুসলিম জঙ্গিদের কাছ থেকে বড় ধরনের হুমকির মুখে রয়েছে পাকিস্তান। ক্রমবর্ধমান এই হুমকিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র স
bdnews24