২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলার প্রতিবাদে ধর্মঘটে অচল আসাম

গত সপ্তাহে সিরিজ বোমা বিস্ফোরণে কমপক্ষে ৮২ জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিশ্ব হিন্দু পরিষদের ডাকা ধর্মঘটে সোমবার অচল হয়ে পড়ে আসাম। ধর্মঘট চলাকালে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় ৩০০ মানুষ আহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে প্রায় ৫০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 10:51 AM

Updated : 26 Aug 2022, 02:36 PM

গুয়াহাটি, ভারত, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গত সপ্তাহে সিরিজ বোমা বিস্ফোরণে কমপক্ষে ৮২ জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিশ্ব হিন্দু পরিষদের ডাকা ধর্মঘটে সোমবার অচল হয়ে পড়ে আসাম। ধর্মঘট চলাকালে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় ৩০০ মানুষ আহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে প্রায় ৫০ জন। বৃহস্পতিবারের এসব বোমা হামলার জন্য 'অভিবাসী বাংলাদেশীদের' দায়ি করছে বিক্ষোভকারীরা। পুলিশ জানিয়েছে, বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ১০ জনকে গ্রেপ্তার করেছেন তারা। এদের বেশির ভাগই বাংলাদেশী। ওদিকে, একটি অখ্যাত মুসলিম চরমপন্থী সংগঠন আসামে হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছে। তবে, পুলিশের ধারণা, অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে কোনো মুসলিম চরমপন্থী সংগঠন। অবৈধ অভিসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়ে এই ধর্মঘটের ডাক দেয় স্থানীয় কয়েকটি ছাত্র সংগঠন। ওদিকে, বিশ্ব হিন্দু পরিষদও একই দাবিতে ধর্মঘট ডাকে সোমবার। নর্থইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশনের সমুজ্জ্বল ভট্টাচার্য্য বলেন, "বাংলাদেশীদের বের করে দেওয়ার জন্য আমাদের আন্দোলন জোরদার করছি আমরা।" তিনি আরও বলেন, "একইসঙ্গে আমরা সব মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যাতে সমাজ থেকে সন্ত্রাসের আসল কারণ নির্মূল করা যায়।" ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) অবৈধ 'বাংলাদেশীদের অনুপ্রবেশ' ঠেকাতে সরকারের অক্ষমতার কড়া সমালোচনা করেছে। ওদিকে, বৃহস্পতিবার মাত্র ৫ মিনিটের ব্যবধানে আসামে মোট ১১টি বোমার সিরিজ বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করে স্থানীয় একটি টেলিভিশনে মোবাইল ফোন থেকে 'টেক্সট' পাঠিয়েছে "দ্য ইসলামিক সিকিউরিটি ফোর্স - ইসলামিক মুজাহিদীন"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৩০ ঘ.